weather todayBreaking News Others 

নজরে আবহাওয়া

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। আগামী কয়েকদিনে দিন ও রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের কোনও জেলায় আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয় বাষ্প কম থাকার কারণে শুষ্ক গরম অনুভূত হবে বলেও জানানো হয়েছে। তাপ-প্রবাহের সম্ভাবনা নেই বলেও জানানো হয়। পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক গরম বেশি অনুভূত হবে এমনটাই জানানো হয়। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment