আবহাওয়ার খবর

Weather-of-the-Day

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে বেড়ে চলেছে গরম। অস্বস্তি বাড়ছে জনজীবনে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস পূর্বেই জানিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে তা নিয়ে জল্পনা রয়েছে। এবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির ইঙ্গিত। দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ স্বল্প বৃষ্টিপাত হবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া সহ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। কলকাতা সহ জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *