বাংলায় প্রকৃতি-বিজ্ঞান চর্চা এবং গোপালচন্দ্র

Webinar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গোপালচন্দ্র ভট্টাচার্য (১৮৯৫-১৯৮১) বাংলার প্রথম অ্যাথোলজিস্ট বা প্রাণী আচরণতত্ত্ববিদ। ১৯৬৮ সালে তিনি পেয়েছিলেন আনন্দ পুরস্কার। পাশাপাশি ১৯৭৫ সালে রবীন্দ্র পুরস্কারও পান তিনি। তাঁর জীবন ও কাজ নিয়ে সম্প্রতি ওয়েবিনার আয়োজন করা হয়। সূত্রের খবর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ ও কলকাতার ক্যাম্পাস রেডিও উদ্যোগী হয়। এক্ষেত্রে বক্তা কলকাতার বসু বিজ্ঞান মন্দিরের বিশিষ্ট বিজ্ঞানী গৌতম বসু। সূত্রের আরও খবর, ছবি ও স্লাইডের মাধ্যমে বাংলায় প্রকৃতি-বিজ্ঞান চর্চা ও গোপালচন্দ্রের গবেষণার কাহিনী তুলে ধরে আলোকপাত করলেন ওই বিজ্ঞানী। অন্যদিকে গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা বৈজ্ঞানিক প্রবন্ধ এবং তাঁকে নিয়ে লেখা বইয়েরও দেখা মিলল তাঁর তোলা বাংলার কীটপতঙ্গের দুষ্প্রাপ্য ছবিরও সন্ধান পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *