পশ্চিমবঙ্গ ভুতল পরিবহন নিগম সল্টলেকের বাস ডিপোর দাবি

Salt lake Bus dipot.

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গ ভুতল পরিবহন নিগম সল্টলেকের বাস ডিপোর বাস চালকরা জানিয়েছেন, এক বাস চালক করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে রয়েছে এবং আরও এক করোনা আক্রান্ত ব্যক্তি বাড়ি চলে গেলেও উপসর্গ নিয়ে ব্যক্তিটি এখনও রয়েছে বাস ডিপোতে। আরও জানা যায় গতকাল রাত পর্যন্ত তারা বাস চালিয়েছেন। এমত অবস্থায় বাস চালকরা পরিষেবা স্বাভাবিক রেখে বাস চালাচ্ছেন।

এক্ষেত্রে তাঁদের বক্তব্য, প্রত্যেকের করোনা টেস্ট করতে হবে, কেউ আক্রান্ত হলে তাঁকে বাড়ি না পাঠিয়ে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে।বাস স্যানিটাইজ হলেও তাঁরা যে রুমে থাকে সেটাও স্যানিটাইজ হচ্ছে না। সেগুলো স্যানিটাইজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *