ভারতে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিয়ে নজরে ফিফা

Womens World Cup

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতে নির্দিষ্ট সময়ে হবে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন। ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ। ২ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ হওয়ার কথা। করোনা ভাইরাসের জেরে নির্দিষ্ট সূচি মেনে এই প্রতিযোগিতা হবে কি না, তা নিয়ে সংশয়। ফিফা সূত্রের খবর, অন্য কোনও উপায়ের কথা ভাবা হচ্ছে। তবে বিশ্বকাপ স্থগিত রাখার কথা ভাবা হচ্ছে না বলে জানাল ফিফা। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, কলকাতা, নভি মুম্বই, আমদাবাদ, ভুবনেশ্বর ও গুয়াহাটিতে হবে এই প্রতিযোগিতা। করোনা ভাইরাসের কারণে টোকিও অলিম্পিক গেমস পিছিয়ে যাওয়ার পর অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ ঠিক সময়ে হবে কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়। সূত্রের খবর, ভারতে করোনা ভাইরাস পরিস্থিতির উপর নজর রেখে চলেছে ফিফা। লোকাল অর্গানাইজিং কমিটি, এআইএফএফ, ক্রীড়ামন্ত্রক সহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। আবার জনস্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করে ফিফা ও লোকাল অর্গানাইজিং কমিটি ভারতে অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপের প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নেবে ১৬টি দল। আয়োজক দেশ হিসেবে ভারত ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *