নয়া দিল্লিতে শ্যুটিংয়ে সোনা জয়ী যশস্বিনী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শ্যুটিংয়ে সোনা জয় যশস্বিনীর। নয়া দিল্লিতে আয়োজিত আইএসএসএফ শ্যুটিং প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ভারতের হয়ে প্রথম সোনার পদক জয়ী হলেন যশস্বিনী সিংহ দেশয়াল। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে তিনি (২৩৮.৮) পরাজিত করলেন মনু ভাকেরকে (২৩৬.৭)। উল্লেখ করা যায়, বিশ্ব রাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা মনুর চেয়ে দু-ধাপ পিছনে থাকলেও ফাইনালে আত্মবিশ্বাসী ছিলেন যশস্বিনী।
প্রসঙ্গত, মনু ও যশস্বিনী দুজনেই অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছেন। যশস্বিনী জানিয়েছেন, ফাইনালে বেশি স্কোর করা যায়নি। উন্নতি করতে হবে। অলিম্পিক্সের আগে এই সাফল্য প্রেরণা দেবে। এ বিষয়ে আরও জানা যায়, এর আগে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পেয়ে ভারতের মধ্যে পদক পেয়েছেন দিব্যাংশ সিংহ পানোয়ার (২২৮.১)।

