অনন্ত শক্তি অপার করুণাময়ী

sarada mata

শ্রীমায়ের দৈবীসত্তার বিষয়টি অনেকেরই জানা। সাদামাটা সহজ-সরল ভাষায় মা সারদা উপদেশ দিয়ে গিয়েছেন। যা সাংসারিক জীবনে অন্যমাত্রা পেয়েছে। জ্ঞানের ঐশ্বর্য্যও কম ছিল না। মহাশক্তিরূপে পূজিত হয়ে থাকেন দেবী সারদা। মহাশক্তিময়ী মায়ের তুলনা মেলা ভার। মা অনন্ত শক্তি ও অপার করুণাময়ী। জয় মা বলে ডেকে মায়ের পুজো নিবেদন করে থাকেন ভক্তরা। মা-সবাইকে আপন করে আশ্রয় দিয়েছেন। অদ্ভুতভাবে মা সারদা সবাইকে আপন করে নিয়েছেন।
সারদা মায়ের কাছে সংসারে কেবল যন্ত্রণা আর অশান্তি নিয়ে সমাধানের জন্য এসেছেন। মা তাঁদের কাছে টেনে এনে সু-পরামর্শও দিয়েছেন। তোমার কাছে এলেই তপ্ত হৃদয়ে শান্তি আসে বলে মত প্রকাশ করেছেন। তোমাকে “মা” বলে ডাকলে অন্তরে অনুভূতি ও হৃদয় জুড়িয়ে যায় বলে অনেকে মন্তব্য করেন ।
শ্রীরামকৃষ্ণ-সারদা মা-কে অন্তর থেকে ডাকলে তার ভাবনা থাকে না। সারদা মায়ের পরামর্শ-“তোমায় বলি শোন, এই সংসারে সুখ-দুঃখ ভাল-মন্দ আছেই, যার যখন সময়, ঠিক আসে, ভোগও করিয়ে নেয়। মনে জোর করতে হয়, আর ঈশ্বরে মন রাখতে হয়। কেবল এমন অশান্তি-অশান্তি বলতে নাই।” “যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তাঁর দেখা পাবে,এই কথাই দৃঢ়কণ্ঠে বলে গিয়েছেন তিনি। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *