weather and 10 augustBreaking News Others 

আবহাওয়া বার্তা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ বিরাজ করবে। বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে । ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানানো হয়েছে । আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পূর্ব বিহার সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন এলাকায় মৌসুমী অক্ষরেখা অবস্থান করবে । এক্ষেত্রে আরও জানানো হয়েছে, গোরখপুর, শোপাউল ও বালুরঘাটের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment