india loss england matchBreaking News Others Sports 

ইংল্যান্ডের কাছে হার ভারতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এজবাস্টনে পরাজিত হয়ে সিরিজ জেতা হল না ভারতের। পয়েন্ট টেবিলে পাকিস্তানেরও নীচে নামল ভারত। টিম ইন্ডিয়া এই মুহূর্তে চতুর্থ স্থানে। ৭ উইকেটে জয়ী হল ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন জনি বেয়ারস্টো। দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে ভারত। ভারতের ইনিংস শেষ হয় ২৪৫ রানে। এরপর ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৭৮ রান। প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে পরাজিত হতে হল যশপ্রীত বুমরাকে। ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে ফিরলেন বেয়ারস্টো-রুট জুটি। এই ম্যাচের ফলাফল: ভারত ৪১৬ ও ২৪৫। ইংল্যান্ড ২৮৪ ও ৩৭৮ -৩। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই মুহূর্তে অস্ট্রেলিয়া,দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের পরে রয়েছে ভারত। ইন্ডিয়ার পয়েন্টের শতকরা হার ৫২.০৮।

Related posts

Leave a Comment