কলকাতা পুরসভার প্লাস্টিক সচেতনতা অভিযান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা পুরসভার প্লাস্টিক অভিযান শুরু। ৭৫ মাইক্রোনের নীচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না বলে নির্দেশ জারি হয়েছে। উল্লেখ করা যায়, ১ জুলাই থেকে বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুর সভা। এক্ষেত্রে বিভিন্ন জায়গাতেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ সামনে এসেছে। এরপর সচেতনতা প্রচার অভিযানে সামিল হচ্ছে কলকাতা পুরসভা।
এক্ষেত্রে জানানো হয়, পরিবেশ দূষণের জন্য মূলত দায়ী প্লাস্টিক ও প্লাস্টিকজাত বর্জ্য। তাই পরিবেশ বাঁচানোর লক্ষ্য নিয়ে এই প্রয়াস নেওয়া হয়েছে। প্লাস্টিক ও প্লাস্টিকজাত বর্জ্য ব্যবহার নিষিদ্ধ হতে পারে বলে নানা জল্পনা চলছিল। শেষপর্যন্ত ১ জুলাই থেকে সেই নিষেধাজ্ঞা বলবৎ হয়।
(ছবি: সংগৃহীত)

