উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তাপমাত্রা সামান্য বেড়েছে। শীতের আমেজ থাকছে কলকাতা সহ জেলাগুলিতে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল বৃষ্টি শুরু হতে পারে । দার্জিলিং ও কালিম্পং সহ বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । (ছবি:সংগৃহীত)

