ডুয়ার্সে পর্যটন কেন্দ্র খোলার দাবিতে বিক্ষোভ

duars and package

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:করোনা আবহে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় বিধি-নিষেধে ছাড় দেওয়া হয়েছে ৷ বেশ কিছু শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দেওয়া হয়েছে জিম, সেলুন, পার্লারগুলিকে ৷ বিয়ের অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে অনেকটাই শিথিল করা হয়েছে ৷ তবে এখনও পর্যটন কেন্দ্রগুলি খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি রাজ্য সরকার। পর্যটন কেন্দ্রগুলি বন্ধ থাকার কারণে পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ । এক্ষেত্রে পর্যটন ব্যবসায়ীদের বক্তব্য,পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বহু মানুষ।

এই অবস্থায় গরুমারা জাতীয় উদ্যানের মূর্তি বিট অফিসের সামনে বিক্ষোভে সামিল ছিলেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত থাকা ১২টি সংগঠন। বিক্ষোভে অংশ নিয়েছিলেন রিসর্ট মালিকদের সংগঠন, ব্যবসায়ী সমিতি, জিপসি ওনার্স অ্যাসোসিয়েশন ও গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ আরও বেশ কয়েকটি সংগঠন। এক্ষেত্রে তাঁদের দাবি, অতি দ্রুত জঙ্গল খোলার বিষয়ে পদক্ষেপ নিতে হবে রাজ্য সরকারকে। বিক্ষোভকারীদের দাবি, করোনা বিধি শিথিল করে বেশ কিছু বিষয়কে ছাড় দেওয়া হয়েছে। জিম, সেলুন ও পার্লার খোলা সহ মেলা করার অনুমতি দিচ্ছে সরকার। এক্ষেত্রে পর্যটনকেন্দ্রগুলি কেন বন্ধ থাকবে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *