করোনা মোকাবিলায় সঠিক পদক্ষেপ ভারতের : আইএম এফ

international monetary fund

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা মোকাবিলায় সঠিক সময়ে লকডাউনের সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। আইএমএফ সূত্রে এমনটাই জানানো হয়েছে।এই ভাইরাস আবার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে।এর ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় নেবে।করোনা মোকাবিলায় ভারতের লকডাউনের সিদ্ধান্তকে সমর্থন করেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ।আইএমএফ সূত্রে জানা যায়, এ বছর ভারতের আর্থিক বৃদ্ধি ১.৯ শতাংশের মধ্যে থাকবে।আরও জানানো হয়েছে, আর্থিক মন্দা সত্ত্বেও ভারত দেশব্যাপী যে লকডাউন চালু করেছে তা বিশেষ তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক অর্থ ভান্ডার আরও আশঙ্খা প্রকাশ করে জানিয়েছে, এবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে করোনাভাইরাস নজিরবিহীন ভাবে প্রভাব ফেলবে। এশিয়ার আর্থিক বৃদ্ধি ব্যাহত হবে। তবে ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে পারলে ২০২১সালে আর্থিক বৃদ্ধির সম্ভাবনা বাড়বে বলে মনে করছে আইএমএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *