দেশের ১৭০টি জেলাকে হটস্পট চিহ্নিত করল কেন্দ্র

Delhi Hotspot

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রের নজরে ৬ মেট্রো শহর। সূত্রের খবর, দেশের ১৭০টি জেলাকে হটস্পট বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। তালিকায় রয়েছে দিল্লি ও মুম্বই-সহ ৬টি মেট্রো শহরও। আপাতত এই ১৭০টি জেলাতেই কঠোরভাবে নিষেধাজ্ঞা ও নিয়মকানুন বলবৎ করা হবে। ওই তালিকায় রয়েছে দিল্লি এনসিআর-এর ৯টি জেলাই। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীতে আক্রান্তের সংখ্যা ১৫৭৮। মুম্বইয়েও নতুন করে ১৮৩ জনের দেহে এই সংক্রমণ ছড়িয়েছে বলে খবর। সব মিলিয়ে মহারাষ্ট্রে সংক্রমণের সংখ্যা ২৯১৬। তবে গোটা দেশের মধ্যে ব্যতিক্রমী ছবি কেরালায়। সেখানে গত ২৪ ঘন্টায় ১ জনের দেহে সংক্রমণের অস্তিত্ব মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *