kolkata press clubBreaking News Others 

কলকাতা প্রেস ক্লাবের নববর্ষ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলা নববর্ষ উৎযাপন করল কলকাতা প্রেস ক্লাব। করোনা সংক্রমণের জেরে লকডাউন পরিস্থিতির মধ্যে আটকে পড়া গরিব মানুষকে রান্না করা খাবার খাইয়ে এই পর্ব পালন করল প্রেস ক্লাব। সূত্রের খবর, প্রেস ক্লাব থেকে গরিব ও অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে রান্না করা খাবার। ভারত সেবাশ্রম সঙ্ঘ এই কর্মসূচিতে সহযোগিতা করেছে বলে জানা যায়। সঙ্ঘের প্রতিনিধি স্বামী সত্যামিত্রানন্দ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ২৫০ জন দুঃস্থদের খাবার বিতরণ করা হয়েছে।

Related posts

Leave a Comment