কোথায় অনুষ্ঠিত হতে চলেছে আদৃত-কৌশাম্বীর বিয়ের অনুষ্ঠান? দেখা যাবে কি সৌমিতৃষাকে?

মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় জুটি আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী ৯ মে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। তাদের রিসেপশন ১১ মে।বাঙালি রীতিনীতি মেনেই বিয়ে করবেন এই জুটি। হাওড়ার রামরাজাতলার একটি বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে হবে তাদের বিবাহোৎসব।

সূত্রের খবর অনুযায়ী ডেকোরেশন, খাবার, ভেন্যু এবং পার্কিং সহ মোট খরচ হবে প্রায় ৫ লক্ষ টাকা জাঁকজমক থাকবে না বলে জানা গেছে। কাছের মানুষজনই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিয়ের দিন কৌশাম্বি পরবেন বেনারসি শাড়ি এবং আদৃত পরবেন পাঞ্জাবি। মেনুতে থাকবে বিরিয়ানি, ফিস ফ্রাই এবং আরও অনেক কিছু।নবদম্পতিকে একসাথে দেখার জন্য উন্মুখ তাদের অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *