ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় থিয়েটার অভিনেতা উদয় শঙ্কর পাল!

জীবনের বেশিরভাগ সময় থিয়েটারের জগতে অতিবাহিত করেছেন অভিনেতা উদয় শংকর পাল। সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছেন।

‘ভূতের ভবিষ্যৎ’-এর ‘আত্মারাম’ এর মতো চরিত্র তার উল্লেখযোগ্য কাজের মধ্যে একটি। দুঃখের বিষয়, বয়স্ক এই অভিনেতা আজ ক্যান্সারে আক্রান্ত। পরিচালক অভিজিৎ পাল ফেসবুকে এই খবর শেয়ার করেছেন।

অভিজিৎ পাল জানান, উদয়বাবুর সাথে তিনি নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছিলেন। কিন্তু এই মারণরোগ তাকে থামিয়ে দিয়েছে। অভিনেতার শারীরিক অবস্থা এখন খুবই খারাপ।

‘ভূতের ভবিষ্যৎ’ ছাড়াও ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন উদয় শংকর পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *