গরমের তীব্রতা থেকে সতর্কতা

Intensifying Heat

রোদ গরমের তীব্রতা বেড়েই চলেছে। আবহাওয়া বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ মনে করছেন, উষ্ণতায় এবার রাজস্থানের থর মরুভূমিকেও টেক্কা দিয়ে চলেছে কলকাতা সহ রাজ্যের জেলাগুলি। থর মরুভূমিতে তাপমাত্রা বেশি থাকে তবে সেখানে বাতাসের আদ্রতা অনেক কম থাকে। অন্যদিকে কলকাতায় উচ্চ আদ্রতার কারণে অস্বস্তি সূচক পৌঁছে গিয়েছে অতি মাত্রায়। প্রায় ৫০° সেন্টিগ্রেডে পৌঁছে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, থর মরুভূমিতে তাপমাত্রা এখন প্রায় ৩৮°সেন্টিগ্রেড। সেখানকার আদ্রতা ২০ শতাংশ। হিসেবে অনুভূত তাপমাত্রা ৩৯.২°সেন্টিগ্রেড। পাশাপাশি কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা প্রায় ৩৭°সেন্টিগ্রেড। আপেক্ষিক আদ্রতা প্রায় ৬০ শতাংশের উপরে। হিসাব অনুযায়ী অনুভূত তাপমাত্রার পরিমাণ ৫০.০°সেন্টিগ্রেডের কাছাকাছি। কলকাতার অস্বস্তি সূচক হল এই মুহূর্তে থর মরুভূমির থেকে প্রায় ১১.৮°সেন্টিগ্রেডের বেশি। নাভিশ্বাস উঠছে গরমে আর ঘামে ভিজছে শরীর।

এই মুহূর্তে ঠিক কি করণীয় সে বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা বলছেন, (১)প্রচুর জল পান করতে। (২) হালকা পোশাক পড়তে হবে। (৩) দুপুরের রোদ এড়িয়ে চলতে হবে। (৪) গরম আবহাওয়া থেকে এসেই ঠাণ্ডা জল পান করা যাবে না। (৫) পর্যাপ্ত ঘাম বসলে মুছে নিতে হবে। প্রয়োজন হলে ওআরএস খাওয়া যেতে পারে। সুস্থ থাকতে চেষ্টা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *