জন্মাষ্টমীর সুপ্রভাতে বেলুড় মঠে দুর্গা কাঠামো পুজোর শুভারম্ভ

belur math and puja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জন্মাষ্টমীর সুপ্রভাতে বেলুড় মঠের দুর্গা কাঠামো পুজো ও মণ্ডপের খুঁটি পুজোর শুভারম্ভ হল। এই উপলক্ষ্যে ভক্ত সমাগম হয় বেলুড় মঠে। প্রথা মেনে জন্মাষ্টমীর ভোরে দেবী দুর্গার কাঠামো পুজো হয়েছে বলে বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ করা যায়, বেলুড় মঠে করোনা আবহ জনিত পরিস্থিতিতে দেবী দুর্গার মহাপুজোর সমারোহে অনেকটাই সতর্কতা ও নিয়ম-নীতি মানতে হয়েছে। বেলুড় মঠ সূত্রে জানা যায়, শুভ প্রভাতে মূল মন্দিরে মঙ্গলারতির পর মন্দিরের মধ্যে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো। বৈদিক মন্ত্রোচারণ ও সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে দেবীর কাঠামো পুজো করা হয়েছে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *