clove and healthHealth Others 

জেনে নিন লবঙ্গ-তেলের গুণাগুণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সর্দিকাশি ও গলার সংক্রমণ সহ একাধিক সমস্যায় লবঙ্গ খুবই উপকারী ৷ লবঙ্গ তেলও বিশেষ কার্যকরী ৷ দাঁতের যন্ত্রণা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লবঙ্গের তেলের গুরুত্ব রয়েছে। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন,পুরুষদের বেশ কিছু সমস্যার ক্ষেত্রে লবঙ্গ ও তার তেল প্রয়োজনীয় । পুরুষদের শরীরে টেস্টোটেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে থাকে লবঙ্গ তেল। পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে ৷ মধুমেহ রোগের ক্ষেত্রেও লবঙ্গ তেল কার্যকরী ভূমিকা নিয়ে থাকে ৷ যৌন জীবন মসৃণ করতে সহযোগিতা করে। অন্যদিকে পুরুষদের বন্ধ্যাত্ব সমস্যা নিবারণ করতে সহায়তা করে ৷ টেস্টোটেরন হরমোনের মাত্রা ও যৌনক্ষমতাও বৃদ্ধি পায় এই তেলে ৷

আয়ুর্বেদ বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন,অ্যারোমাথেরাপিতেও কার্যকর ভূমিকা নিয়ে থাকে লবঙ্গ তেল ৷ ধূমপান আসক্তিও চলে যেতে পারে লবঙ্গ তেলে ৷ স্নান করার সময় জলে লবঙ্গ তেল মিশিয়ে নিলে শরীর ও মন শান্ত হয়ে যায়। লবঙ্গ তেল শীঘ্রপতনের সমস্যা দূর করতে পারে ৷ পাশাপাশি রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সহায়তা করে ৷ জীবাণুঘটিত সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে থাকে। এছাড়া নানাবিধ ক্ষেত্রে লবঙ্গের তেল প্রয়োজন হয় ৷ ঘরে স্প্রে করা যেতেও পারে ৷ একাধিক শারীরিক সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে লবঙ্গ তেল ব্যবহার করা যেতে পারে।

Related posts

Leave a Comment