18 march and gkEducation Others 

জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।

(১) বিশ্ব আইন দিবস(Legal Service Day) কবে?
উত্তরঃ ৯ নভেম্বর।
(২) LLM কী ?
উত্তরঃ Master of Laws
(৩) দেশের প্রথম ভারতীয় বিচারপতির নাম কী?
উত্তরঃ শম্ভুনাথ পণ্ডিতকে হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত করা হয় ১৮৬২ সালে।
৪) হিন্দু বিধবা আইন কত সালে প্রবর্তন হয়?
উত্তরঃ ১৮৫৬ সাল।
৫) ভারতীয় বিবাহ আইন কত সালে প্রতিষ্ঠা পেয়েছিল?
উত্তরঃ ১৮৭২ সালে।
৬) ভারতবর্ষে অস্ত্র আইন কত সালে প্রবর্তন হয়?
উত্তরঃ ১৮৭৮ সালে।
৭) দেশে ভারত রক্ষা আইন কত সালে প্রয়োগ হয়?
উত্তরঃ ১৯১৫ সালে।
৮) “গ্রেসাম ল” কীসের সাথে যুক্ত?
উত্তরঃ সার্কুলেশন অফ মানি।
৯) সংবিধানের কোন ধারায় কেন্দ্র ও রাজ্যের কার্য ক্ষমতা উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ২৪৬ নং ধারায়।
১০) ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী?
উত্তরঃ সুপ্রিমকোর্ট।
১১) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন?
উত্তরঃ রাষ্ট্রপতি।
১২) হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি।
১৩) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি পদে বয়সের উর্দ্ধসীমা কত?
উত্তরঃ ৬৫ বছর (১২৪(২) ধারায় বর্ণিত)
১৪) কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
উত্তরঃ ১৮৬২ সালে।
১৫) কলকাতা হাইকোর্টের শাখা কোথায় অবস্থিত?
উত্তরঃ জলপাইগুড়ি ও পোর্ট ব্লেয়ারে বেঞ্চ রয়েছে।

Related posts

Leave a Comment