এলটিসি নগদে নেওয়ায় আয়কর ছাড়ের সুবিধা

Office Worker

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আয়কর ছাড়। সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাঙ্ক ও বেসরকারি সংস্থার কর্মীরাও এবার এলটিসি নগদে নেওয়ায় আয়কর ছাড়ের সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এলটিসি নগদে নেওয়া ও তাতে আয়কর ছাড়ের সুবিধার কথা ঘোষণা করা হয়। এক্ষেত্রে উদ্দেশ্য ছিল, সেই টাকা বাজারে ব্যয় হলে কেনাকাটা বাড়বে। অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে এমনিতেই এখন এলটিসি নিয়ে বেড়াতে যাওয়া বন্ধ রয়েছে। এক্ষেত্রে অর্থ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে বাকিরাও তাঁদের নিয়োগ সংস্থার থেকে করমুক্ত নগদে এলটিসি চাইতে পারেন। তবে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের মতোই এলটিসি প্রকল্প থাকতে হবে। মাথাপিছু প্রত্যেকের জন্য সর্বাধিক ৩৬ হাজার টাকা নগদ দেওয়া যাবে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *