গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই পটেল প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই পটেল (৯২) প্রয়াত হলেন। গান্ধীনগরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সুস্থও হয়ে যান। কেশুভাইয়ের মৃত্যুর খবরে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ট্যুইট বার্তায় জানিয়েছেন, কেশুভাই আমার মতো অনেক কার্যকর্তাকে তৈরি করেছেন। পাশাপাশি শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখেরা।

