ট্রেলার লঞ্চে আবেগপ্রবণ জিৎ, রুক্মিণীর নেড়া অবতারে মুগ্ধ দেব!

কলকাতা: টলিউডের জনপ্রিয় তারকা জিৎ ও রুক্মিণী অভিনীত নতুন সিনেমা ‘বুমেরাং’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন জিৎ। ট্রেলার দেখে নিজের অভিনয় ও রুক্মিণীর নেড়া অবতারে মুগ্ধ হন টলিউডের আরেক তারকা দেব।

শুক্রবার (২৪ মে) ‘বুমেরাং’-এর ট্রেলার প্রকাশিত হয়। কল্পবিজ্ঞান ভিত্তিক এই ছবিতে এক রোবটের চরিত্রে অভিনয় করেছেন জিৎ। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এক ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। রুক্মিণীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জিৎ বলেন, “ও এককথায় দারুণ।”

এই ছবিতে রুক্মিণীকে ইশা ও নিশা নামে একই চরিত্রে দুটি ভিন্ন লুকে দেখা যাবে। তার নেড়া অবতারে মুগ্ধ হয়েছেন দেব। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেব বলেন, “ইশা-নিশা দুটো লুকেই রুক্মিণী দারুন। তবে আরেকটা কথা ও আমাকে বলল, চট করে কেউ নেড়া হয় না, এটা সাহসীকতার প্রতীক।”

‘বুমেরাং’ আগামী ৯ জুন মুক্তি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *