রিল থেকে রিয়েল: প্রসেনজিৎ কি ঋতুপর্ণার প্রেমে ছিলেন?

প্রশ্নের জবাব অস্পষ্ট রেখে রহস্য তৈরি করলেন তারকা জুটি

কলকাতা: বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একসাথে অভিনয় করে এই জুটি সৃষ্টি করেছেন অসংখ্য জনপ্রিয় ছবি। রিল লাইফের এই অসাধারণ জুটির রিয়েল লাইফ নিয়েও দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা চলে আসছে।

সত্যিই কি প্রসেনজিৎ ঋতুপর্ণার প্রেমে ছিলেন? এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়েছেন তারকা দুজনেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, “উত্তম-সুচিত্রার প্রেম ছিল কি ছিল না? থাকুক না, কিছু জিনিস অজানা থাকুক। যখন আমরা থাকব না, তখনো যাতে এই আলোচনাটা চলে।

অন্যদিকে ঋতুপর্ণা বলেছেন, “আমি তো বলেছি প্রজন্মের পর প্রজন্ম এটাই হাতড়ে যাবে, ওদের মধ্যে সম্পর্ক কী ছিল!

তাদের এই বক্তব্য রহস্য আরও ঘনিয়ে তুলেছে। তবে একথা অস্বীকার করা যায় না যে, পর্দার জুটি হিসেবে প্রসেনজিৎ ও ঋতুপর্ণার রসায়ন ছিল অসাধারণ। তাদের অভিনয় ছুঁয়ে গেছে কোটি কোটি দর্শকের হৃদয়।

৫০তম ছবিতে একসাথে

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত ৫০তম ছবি ‘অযোগ্য’ আগামী মাসে মুক্তি পাচ্ছে। এই ছবিতেও তাদের জুটি দেখে মুগ্ধ হবেন দর্শকরা, এমনটাই আশা সবার।

তথ্যসূত্র:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *