দু’বছর পর ছোট পর্দায় ফিরছেন শন বন্দ্যোপাধ্যায়! উচ্ছ্বসিত অনুরাগীরা

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রোশনাই’-এ নায়কের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। প্রায় দু’বছর ধরে ছোট পর্দা থেকে দূরে থাকার পর এই ধারাবাহিকের মাধ্যমেই তিনি আবার দর্শকদের সামনে আসছেন।’মন ফাগুন’ ছিল শনের শেষ ধারাবাহিক। এরপর তিনি সিনেমা এবং ওয়েব সিরিজ়ে মন দিয়েছিলেন। লন্ডনের গ্লোব থিয়েটারের জন্যও কিছু ‘মনোলগ’-এর কাজ করেছিলেন।

‘রোশনাই’-এর প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকের গল্প এবং শনের চরিত্র সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি। তবে শন বলেছেন, এবার তিনি একদম আলাদা রূপে দর্শকদের সামনে আসবেন।শনের বিপরীতে অভিনয় করছেন অনুষ্কা গোস্বামী। দু’জনেই এই নতুন কাজ নিয়ে বেশ উৎসাহিত।

শন মনে করেন, ছোট পর্দা শিল্পীদের টিকে থাকার জন্য একটি সুরক্ষিত মাধ্যম। নিয়মিত কাজের মাধ্যমে দর্শকদের সাথে যুক্ত থাকা যায়। তিনি বিশ্বাস করেন, ভাল কাজ করলেই দর্শক মনে রাখবেন।’রোশনাই’-এর শুটিং মার্চ মাস থেকে কলকাতায় শুরু হয়েছে। রবিবার থেকে বারাণসীতে শুরু হবে ধারাবাহিকের আউটডোর শুটিং। চলতি মাসেই ‘রোশনাই’ স্টার জলসায় সম্প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *