পরে পরে করে আর প্রেমটাই করা হয়ে উঠল না! জানালেন সৌমিতৃষা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। তার প্রেমজীবন নিয়ে সবসময়ই দর্শকদের কৌতূহল থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার প্রেমজীবন নিয়ে কথা বলেছেন।

তিনি জানান, তিনি স্কুলজীবনে খুব বেশি প্রেম করার সুযোগ পাননি। কারণ তার বাবা-মা তাকে খুব শাসনে রাখতেন। স্কুল হোক বা টিউশন, সবসময়ই তারা তাকে সঙ্গে নিয়ে যেতেন। একবার তারই ব্যাচের এক ছেলের সঙ্গে তার কথা হয়েছিল। কিন্তু ছেলেটি তার সঙ্গে দেখা করতে চাইলে সৌমিতৃষা তাকে বলেছিলেন, স্কুল শেষ হয়ে গেলে তার সঙ্গে দেখা করতে পারবে। কিন্তু ছেলেটি এতই পাগলামি শুরু করেছিল যে সৌমিতৃষা তাকে ছেড়ে দিয়েছিলেন।

স্কুল-কলেজ পেরিয়ে এখন সৌমিতৃষা একজন জনপ্রিয় অভিনেত্রী। এখন তিনি প্রেমে পড়তে রাজি কিনা জানতে চাইলে তিনি বলেন, অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু কিছুদিন কথা বলার পরে তিনি নিজেই সেই জায়গাটা থেকে সরে এসেছেন। কারণ তিনি মনে করেন, তিনি হয়তো পর্যাপ্ত সময় দিতে পারবেন না বা বিশ্বাস করতে পারবেন না। আসলে এখন তিনি কমিটমেন্টে যেতে ইচ্ছুক নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *