পুষ্পা ২-এ গান বাংলায় গান লিখছি শুনে সবাই রে রে করে উঠেছিল! জানালেন শ্রীজাত

পুষ্পা ২-এর ‘পুষ্পা পুষ্পা’ গানটি মুক্তির পর থেকেই বাঙালি দর্শকদের মনে তুঙ্গে উত্তেজনা। এই গানটি বাংলায় লিখেছেন বিখ্যাত কবি শ্রীজাত।

এক সাক্ষাৎকারে শ্রীজাত জানান, সুরকার দেবী শ্রী প্রসাদের দফতর থেকে তাঁর সাথে যোগাযোগ করা হয়। বেশ কয়েকটি ভাষায় গানটি প্রকাশ করার কথা চলছিল তখন।

প্রথমে ঊষা উত্থুপ এবং শ্রেয়া ঘোষালের সাথে যোগাযোগ করেন তাঁরা। এই গানকে বাংলায় নিয়ে আসার জন্য কার কলম মানানসই? এই প্রশ্নে শ্রীজাতের কথা বলেন দু’জনেই।

শ্রীজাত বলেন, “আমি তো চট করে রাজি হয়ে যাই। এর আগেও মারাত্মক জায়গায় অবশ্য চট করেই রাজি হয়ে গিয়েছিলাম। ইলাইয়ারাজা সুরকার ছিলেন আর প্রযোজক কমল হাসন। বিশেষত ইলাইয়ারাজার সাথে কাজ করার পরে আর ভয়ডর নেই আমার! সত্যিই রাজা তিনি। আমি সব সময় নতুন ধরনের কাজ এলে ঝাঁপ দিয়ে দিই। দেখিই না কী হয়! খুব বেশি কিছু হলে ব্যর্থ হব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *