বিদায়… রূপঙ্কর বাগচীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে সর্বত্র!

শিল্পী রূপঙ্কর বাগচী হঠাৎ করেই ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি মঞ্চে গান গাইছেন। কিন্তু এই ছবির চেয়েও বেশি নজর কেড়েছে ছবির সাথে দেওয়া ক্যাপশন। ক্যাপশনে লেখা ছিল “বিদায়”।

এই ক্যাপশন দেখে রূপঙ্করের অনুরাগীরা দুশ্চিন্তায় পড়ে গেছেন। অনেকেই প্রশ্ন করছেন, হঠাৎ করেই তিনি ‘বিদায়’ কেন বললেন?

এমনিতে সোশাল মিডিয়ায় প্রয়াত গায়ক কেকে-কে নিয়ে মন্তব্য করায় নেটিজেনদের রোষে পড়েছিলেন রূপঙ্কর। তার পর থেকেই ফেসবুকে কিছু পোস্ট করলেই, রূপঙ্করকে নিয়ে শুরু হত বিতর্ক।

সেই সোশাল মিডিয়ায় বিদায় শব্দ লিখে, কী বোঝাতে চাইলেন রূপঙ্কর? তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে এব্যাপারে কিন্তু একেবারেই মুখে কুলুপ এঁটেছেন রূপঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *