ফুলকির বাড়িতেই লুকিয়ে রয়েছে তার সবচেয়ে বড় বিপদ!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’তে চলছে রোমাঞ্চ ও নাটকের মিশেলে গল্প। সাম্প্রতিক পর্বগুলিতে দেখা গেছে, রোহিত সত্যি কথা বলতে চাইলেও ফুলকি নিজের উপর দোষ চাপিয়ে নেয়।

ফুলকি রোহিতের জন্য একটি শার্ট তৈরি করছিল। কিন্তু তার ব্লাউজে চুল আটকে যাওয়ায় সে বারবার বাড়ির মেয়েদের ডাকাডাকি করছিল। রোহিত এসে ফুলকিকে তার কাজে সাহায্য করে দেয়।

রোহিত ফুলকিকে নিয়ে লাইব্রেরীতে যায়। সেখানে ফুলকিকে বলে সে যেন বই তোলার অজুহাতে গ্রন্থাগারিককে ব্যস্ত করে রাখে। এরপর রোহিত দেখতে পায় যে গ্রন্থাগারিকই আসলে ফুলকির মায়ের বন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *