বিয়ে ভেঙেছে ১৩ বছর আগে, তবুও কেন স্বামীর পদবি বহন করেন জয়া?

জয়া আহসান, দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্যও অনেকের মন কেড়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই রহস্য বজায় রেখেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও বিয়ে নিয়ে কিছু কথা বলেছেন জয়া।

জয়া আহসান বলেছেন, “প্রেম নিয়ে কিছু বলা যাবে না। প্রেমের কথা বলতে গেলেই গন্ডগোল হয়ে যাচ্ছে।” দীর্ঘদিন ধরে প্রেম ও বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি।

বর্তমানে জয়া নিজের জীবন পুরোদমে উপভোগ করছেন। তাঁর মতে, পরিবার শুধু স্বামী-স্ত্রীকেই বোঝায় না। জয়ার পরিবারে মা-বাবা, বাড়ির কর্মী, এমনকি পোষা প্রাণীও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *