মনের উপর নিয়ন্ত্রণ বাড়ান

Enhance Your Control Over Your Mind

আপনি ছোট কথায় খুব কষ্ট পান, এজন্য আপনি রেগেও যান। মনের উপর কোনও কন্ট্রোল থাকে না। সমস্যাটা আপনার আবেগে নয়—আবেগকে বুঝতে বা নিয়ন্ত্রণ করতে পারেন না তাই এই অবস্থা। মনে রেখে চলবেন, আবেগ বা Emotion থাকা ভালো। রাগ-দুঃখ-ভয় ও ভালোবাসা সবই একজন মানুষের স্বাভাবিক বিষয়। যখন এই আবেগগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখনই সমস্যা বেড়ে যেতে থাকে।

মনোবিজ্ঞানীরা বলে থাকেন, Emotional Balance নিয়ন্ত্রণ করতে হলে আবেগকে বুঝে, ঠিকভাবে ব্যবহার করতে হবে। রেগে গেলে মুখে ছবি ফুটে ওঠে। এই রাগের অন্তরালে কষ্ট, ভয় বা অপমান লুকিয়ে থাকে। মনোবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয়ে থাকে Emotional Awareness বা আবেগ সম্পর্কে সচেতনতা। এটা সামলানোর জন্য কি করতে হবে মনোবিজ্ঞানের বিশেষজ্ঞরা কি বলছে শুনুন।

আপনি কেন রেগে যাচ্ছেন, সেটা আগে জানুন। রাগের পেছনে কষ্ট লুকানো আছে কিনা দেখুন। আবেগ দেখানো মানে দুর্বলতা নয়। সেক্ষেত্রে কষ্ট -রাগ সব চেপে রাখেন। চেপে রাখা আবেগটাই একসময় বিস্ফোরণ হতে পারে। আবেগ দমন করলে suppress চাপ বাড়ে। তা সঠিকভাবে প্রকাশ করলে মন হালকা হয়। এক্ষেত্রে কি করণীয় দেখুন। (১)অনুভূতি চেপে রাখবেন না। (২)বিশ্বাসযোগ্য কাউকে বলতে চেষ্টা করবেন। (৩) ডায়েরিতে তা লিখে রাখুন। (৪) শান্তভাবে মনের ভাব প্রকাশ করুন। (৫) React না করে শান্তভাবে প্রতিক্রিয়া দিন। দেখা যায়, অনেক সময় আমরা হঠাৎ করে রেগে গিয়ে এমন কিছু কটু কথা বলে ফেলি, যার জন্য পরে অনুশোচনায় ভুগতে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *