মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড

madhyamik admit

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে,আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে বোর্ডের ক্যাম্প অফিসগুলিতে পাঠানো হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড । এক্ষেত্রে জানানো হয়েছে,আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা অ্যাডমিট কার্ড হাতে পাবেন। পর্ষদের পক্ষ থেকে নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, অ্যাডমিট কার্ড নিয়ে কোনও অভিযোগ থাকলে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে পর্ষদকে জানাতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তার কথা ভেবে একাধিক ব্যবস্থা গ্রহণ করছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি বসানো ছাড়াও কড়া পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *