মিঠাই vs জগদ্ধাত্রী: হঠাৎ বিয়ের সাজে ধরা দিলেন জি বাংলার সেরা দুই নায়িকা! আপনার পছন্দ কে?

গত বছর জুন মাসে একপ্রকার সকলকে কাঁদিয়েই টেলিভিশন থেকে বিদায় নিয়েছে মিঠাই। গ্রামের মিষ্টি মেয়ে মিঠাই ও তার উচ্ছেবাবু দর্শকদের বাঙালি হৃদয়ে জায়গা করে নিয়েছিল। এরপর বড়পর্দায় আত্মপ্রকাশ করেছেন সৌমিতৃষা এবং আগামী দিনে তার দ্বিতীয় ছবিও আসতে চলেছে।

‘মিঠাই’ ধারাবাহিক শেষ হলেও, অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ড বড় পর্দায় অভিনয় করেছেন দেবের বিপরীতে। তবে দর্শকদের অনেকেরই মতে সৌমিতৃষার ফেলে যাওয়া জায়গা নিয়ে নিয়েছেন অঙ্কিতা মল্লিক। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটির নায়িকা অঙ্কিতা দর্শকদের মন জয় করে নিচ্ছেন।

সম্প্রতি নববধূর বেশে ধরা দিলেন দর্শকদের প্রিয় এই দুই নায়িকা! তবে তাদের দুজনেরই জীবনে বিয়ের রং লাগলো? কয়েকদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মিঠাইয়ের নায়ক আদৃত রায়। তবে জানা গেছে সেরম কিছু নয়, এটা কেবলই ব্রাইডাল লুকে করা একটি ফটোশুট মাত্র। পুরনো এই ফটোশুটের ছবি নতুন করে ভাইরাল হচ্ছে অনুরাগীদের মধ্যে। সৌমিতৃষা কিংবা অঙ্কিতা কেউই এখন বিয়ে করছেন না। তবে এই দুই অভিনেত্রীর মধ্যে কার লুক আপনার বেশি পছন্দ হলো? জানান কমেন্ট করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *