শতরূপে মা সারদা

maa saroda

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:সারদা মায়ের জন্মতিথি। নারীর কাছে অনুকরণীয় আদর্শের একটি নাম সারদা। তিনি জাতি,ধর্ম,বর্ণ ও ভাষা নির্বিশেষে সকলের মা। মায়ের দেখানো পথে সংসারের কল্যাণ হয় বলে মনে করা হয়। আবার স্বামীজির দৃষ্টিতে সারদা মা করুণাময়ী । ঠাকুর বলেছেন,”যিনি ব্রহ্ম,তিনিই শক্তি,তিনিই মা ।” শতরূপে মা সারদার বর্ণনা পাওয়া যায়। বিবেকানন্দের চোখে- শক্তির মানবী মূর্তি দেবী সারদা। সঙ্ঘজীবনে জননী সারদা অন্য এক ভূমিকায়। যুগান্তকারী ভাবনার প্রকাশ ঘটিয়েছিলেন সারদা মা। সকলের কল্যাণকামিনী এক অপরূপ মাতৃপ্রতিমা।

আজও সর্বত্র পূজিতা হন মা। বিশ্বজুড়ে কোটি কোটি তাঁর সন্তান। জগৎ সংসারে থেকে শিক্ষা-দীক্ষা দিয়ে গিয়েছেন। তিনি শুধু মা নন,সত্য জননী। পরম মমতায় তাঁর মুখেই শোনা গিয়েছে,”ভালোবাসাতেই মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায়।” মহত্তমা নারী শ্রীশ্রীমা। তাঁর বোধের আলোয় আলোকিত জগৎ সংসার। ওই রমণীর ত্যাগ ও সেবা নারীজাতিকে নতুন দিশা দেখিয়েছিল সে আমলেও। শ্রীমার দৃষ্টিতে নারীজীবনের বিশেষ তাৎপর্যের কথা উল্লেখ পাওয়া যায়। এক্ষেত্রে সারদাদেবীর জীবনই তাঁর বাণী। তাঁর মুখেই শোনা গিয়েছে,”আর কেউ না থাক,জানবে তোমার একজন মা আছেন,মা বলে ডাকলে তো আমি কাউকে ফেরাতে পারবো না- আমার ছেলে যদি ধুলোকাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে।” (চলবে)
(ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *