রাজ্য-রাজনীতিতে এক অধ্যায়ের অবসান সোমেনের মৃত্যুতে

somen.mitra

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: একটা অধ্যায়ের অবসান হল। কংগ্রেসের রাজনীতিতে রাজ্যে আবারও শূন্যস্থান। প্রয়াত হলেন সোমেন মিত্র। বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, “সোমেন মিত্রর মৃত্যুর খবরে আমি শোকস্তব্ধ। বর্ষীয়ান নেতা, কংগ্রেসের সাংসদ-প্রেসিডেন্ট সোমেন মিত্রের পরিবার পরিজনের প্রতি আমার সমবেদনা রইল।”

রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন ‘ছোড়দা’ নামে । সোমেন মিত্র কংগ্রেসে পা রেখেছিলেন উত্তাল সত্তরের দশকে। বিধানসভায় তাঁর নিয়মিত উপস্থিতি ছিল তিন দশকেরও বেশি সময় ধরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কটাও ছিল অম্লমধুর। নয়ের দশকে নিজে থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সোমেন মিত্র। তৃণমূলে এসেছিলেন ২০০৭-২০০৮ সালে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে সরে এসেছিলেন।

শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন সোমেন মিত্র। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল।
বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *