nirmala and diedBreaking News Others 

সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে গভীর শোক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের জীবনাবসান হল। শেষ হল সঙ্গীতের একটি অধ্যায়। তাঁর কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল “এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না…..। ” তাঁর বহু গান আজও সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করে। একদিকে শিল্পীশিল্পী হিসাবে জনপ্রিয় ছিলেন। অন্যদিকে জনপ্রিয় ছিলেন হাসিখুশি স্বভাবের জন্য। শিল্পী হিসাবে গানকে অন্যমাত্রা এনে দিয়েছিলেন তিনি। তাঁকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করতে রবীন্দ্রসদন ও বাংলা সঙ্গীত একাডেমিতে বহু ভক্তের ভিড়।

পণ্ডিত মোহিনীমোহন মিশ্রের কন্যা ছিলেন তিনি । বাড়িতেই ছিল সঙ্গীত চর্চার বিষয়টি । সঙ্গীত শিল্পী পূর্ণদাস বাউল স্মৃতিচারণায় বলেছেন, “গান নিয়ে অনেক আলোচনা হয়েছে। এইরকম মানুষ এবং এত হাসিখুশি ব্যবহার আর পাইনি। ওঁর সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে, চাইলে একটা বই লেখা হয়ে যাবে।”

বিশিষ্ট ক্লাসিক্যাল সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তী বলেন, “নির্মলা মিশ্র অত্যন্ত মজার মানুষ ছিলেন। উনি সবসময়ই একটু বিপরীত পথে হাঁটতে ভালবাসতেন। এই মজার জিনিসগুলো আর কোথাও পাব না কোনওদিন।” তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া বাংলা সঙ্গীত মহলে। শোক প্রকাশ করেছেন সমাজের বিশিষ্টরা।

Related posts

Leave a Comment