সিপিএমের পলিটব্যুরোয় দলিত মুখ

cpim and politburo

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিপিএমের পলিটব্যুরোর সদস্যপদ থেকে অব্যাহতি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর । তিনি আমন্ত্রিত সদস্য থাকছেন। সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিই। বিশেষ আমন্ত্রিত সদস্য রয়েছেন হান্নান মোল্লাও। সিপিএমের পলিটব্যুরোয় বীরভূমের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম, তপন সেন, মানিক সরকার, নীলোৎপল বসু। এই প্রথম কোনও দলিত সম্প্রদায়ের নেতা পলিটব্যুরোতে জায়গা পেলেন।

কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন দেবলীনা হেমব্রম, রামা দাস, তপন চক্রবর্তী, নারায়ণ কর, রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, অমিয় পাত্র, রবীন দেব, সুজন চক্রবর্তী, আভাস রায়চৌধুরী, রেখা গোস্বামী অঞ্জু কর ও শমীক লাহিড়ি প্রমুখ।

মোট নতুন মুখ ১৭, মহিলা ১৫ জন। দেবলীনা হেমব্রম বাম জমানায় মন্ত্রী হয়েছিলেন। এবার তিনি ওই কমিটিতে জায়গা পেয়েছেন। বীরভূমে রামচন্দ্র ডোম সিপিআইএমের পরিচিত মুখ । ১৯৯১ সালে প্রথমবার বীরভূমের সাংসদ হয়েছিলেন। ২০১৪ সালে তিনি পরাজিত হন। এই দলিত নেতার পলিটব্যুরোয় স্থান পাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *