অনুপম ঘটকের জনদিবস

Anupom Ghotok

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন অনুপম ঘটক। ১৯১১ সালের ১১ এপ্রিল বাংলাদেশের ময়মনসিংহ-টাঙ্গাইলের পাথরাইল গ্রামে তাঁর জন্ম। তিনি ছিলেন বাংলা সঙ্গীত জগতে এক কিংবদন্তি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক।

১৯৩৯ সালে মাত্র ১৯ বছর বয়সে রেডিওতে গান গাওয়ার সুযোগ পান। এরপর ক্রমে ক্রমে বাংলা গানে সুরারোপে এক নিজস্ব ঘরানা নিয়ে এসেছিলেন। অজস্র বাংলা গানে তাঁর সুর আজও অমর হয়ে রয়েছে। ১৯৩৪ সালে তাঁর প্রথম পরিচালিত ছবি ”মহুয়া”। এরপর ১৯৩৫ সালে ”পায়ের ধুলো” ছায়াছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করেছিলেন। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য হিন্দি ছবিগুলি হল- ‘সাধনা’, ‘লেডিজ ওনলি’ ও ‘উসকি তামান্না’ ইত্যাদি। আরও অনেক ছবিতে তিনি কাজ করেছেন যেমন- শাপমুক্তি, মায়ের প্রাণ, পাষাণ দেবতা, শ্রীতুলসীদাস, সঞ্জীবনী, অনুপমা, পরেশ ও একটি রাত ইত্যাদি। ১৯৫৪ সালে ”অগ্নিপরীক্ষা” ছবিতে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *