খোদ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই ১১ হাজার টাকার বিল !

cesc-house

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে বিদ্যুৎতের বিল স্বাভাবিকের থেকে অনেক বেশি আসছে, এমনই অভিযোগ ছিল গ্রাহকদের পক্ষ থেকে। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলি অতিরিক্ত বিদুৎ বিল বৃদ্ধির দাবিতে সিইএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখায়। সূত্রের খবর, এই পরিস্থিতিতেও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে এবার বিদ্যুৎ বিল এসেছে ১১ হাজার টাকা। এ প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন‌‌, অস্বাভাবিক বিল এসেছে। আগে কখনও অতিরিক্ত বিল আসেনি। যদিও গত ২ মাস মিটার রিডিং নেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এবিষয়ে তিনি আরও জানিয়েছেন, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমার বাড়িতে সকাল বেলা লাইন দিয়ে লোক আসছে, অসংখ্য মেল আসছে। বহু লোক জানতে চাইছেন, এই অস্বাভাবিক বিল আসার পরিস্থিতিতে আমরা কী করব। পাশাপাশি পুরো বিষয়টি সিইএসসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে তাঁর আরও মন্তব্য, আমি সিইএসসি-কে ফোন করে বিষয়টি নিয়ে সংবাদপত্রের মাধ্যমে বিস্তারিত তথ্য জানাতে বলেছি, যাতে বিষয়টি মানুষের কাছে পরিষ্কার হয়। পাশাপাশি তিনি অভিযোগ জানিয়েছেন, সিইএসসি বিল বৃদ্ধি করলে তার চাপ আমাকে কেন সহ্য করতে হবে। সিইএসসি-র উচিত সঠিক পদক্ষেপ নেওয়া, যাতে মানুষের অসুবিধা না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *