ভারতে প্রথম দেশীয় ভ্যাকসিন তৈরি করল সেরাম ইনস্টিটিউট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দেশীয় ভ্যাকসিন প্রস্তুতিতে ভারত সফলতা অর্জন করল। প্রথমবার এই কাজ করে দেখাল পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তারা নিউমোনিয়ার ভ্যাকসিন তৈরিতে সফল হয়েছে। এটি ২৩ ধরণের নিউমোনিয়া রোগ প্রতিরোধে সক্ষম। প্রতিষেধকটির নাম দেওয়া হয়েছে নিউমোকক্কাল পলিস্যাকারাইড কঞ্জুগেট ভ্যাকসিন। এই রোগটি লালারসের মাধ্যমে ছাড়ায়। এই রোগের জন্য মূলত দায়ী ব্যাকটেরিয়ার নাম স্টেপট্রোকক্কাস নিউমোনিয়া। এছাড়া মেনিনজাইটিস রোগও আছে যা রক্তে সংক্রমণ ঘটায়। এই ভ্যাকসিনটির ট্রায়াল শুরু হয়েছিল ২০১৩ সালে। মোট ৩ ধাপে বিভিন্ন বয়সি শিশুদের নিয়ে পরীক্ষা চালানো হয়। সব ক্ষেত্রেই সফলতা পাওয়া যায়। দেশের বাইরে জাম্বিয়াতেও এর পরীক্ষা চালিয়ে সফলতা মেলে। ২০১৯ সাল নাগাদ এর সমস্ত পরীক্ষার কাজ সম্পন্ন হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানিসেশন (হু ) থেকেও আশাতীত ভাল ফল পাওয়া যায়। সেরাম ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডাইরেক্টর রাজীব ধেরে জানান, এবার থেকে এই ওষুধ কম দামে দেশেই পাওয়া যাবে। প্রতিষেধক তৈরি ও বাজারে ছাড়ার জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার থেকে ইতিমধ্যেই অনুমতি পাওয়া গিয়েছে।

