Cochin ShipyardOthers 

৩৫৮ অ্যাপ্রেন্টিস নিচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৮ টেকনিশিয়ান (ভোকেশনাল) অ্যাপ্রেন্টিস এবং ৩৫০ ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএসএল)। ১ বছরের ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিশিপ অ্যাক্ট ১৯৬১-র অধীনে। বৈধ ভোকেশনাল/ আইটিআই সার্টিফিকেটধারী কেরালার স্থায়ীবাসিন্দারা আবেদন করতে পারবেন।

ক্যাটেগরি -ওয়ান: টেকনিশিয়ান (ভোকেশনাল) অ্যাপ্রেন্টিস: মোট আসন ৮টি। এরমধ্যে ট্রেড অনুযায়ী আসন- অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন: ১, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট: ২, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক টেকনোলজি: ১, ফুড অ্যান্ড রেসটুরান্ট ম্যানেজমেন্ট ৩ এবং বেসিক নার্সিং অ্যান্ড প্যালিয়্যাটিভ কেয়ার ১। ১ বছরের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ভোকেশনে ভোকেশনাল হায়ার সেকেন্ডারি এডুকেশন (ভিএইচএসই) পাশ হতে হবে।

ক্যাটেগরি-টু: ট্রেড অ্যাপ্রেন্টিস: মোট আসন ৩৫০টি। এরমধ্যে ট্রেড অনুযায়ী আসন- ইলেক্ট্রিশিয়ান ৪৭, ফিটার ৩৬, ওয়েল্ডার ৪৭, মেশিনিস্ট ১০, ইলেক্ট্রনিক মেকানিক ১৫, ইনস্ট্রুমেন্ট মেকানিক ১৪, ড্রাফটসম্যান (মেকানিক) ৬, ড্রাফটসম্যান (সিভিল) ৪, পেইন্টার (জেনারেল) ১০, মেকানিক মোটর ভেহিকেল ১০, স্টিল মেটাল ওয়ার্কার ৪৭, শিপরাইট উড (কার্পেন্টার) ২০, মেকানিক ডিজেল ৩৭, ফিটার পাইপ (প্লাম্বার) ৩৭ এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মেকানিক ১০। ১ বছরের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ। আর সংশ্লিষ্ট ট্রেডে অ্যপ্রেন্টিস ট্রেনিং নেওয়ার জন্য অনুমোদিত সার্টিফিকেট/ প্রভিশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

যেসব প্রার্থীদের ওপরে বলা দুই ধরনের শিক্ষাগত যোগ্যতার সমতুল শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাঁদেরকে অনলাইন দরখাস্ত করার সময় অবশ্যই Equivalancy Certificate আপলোড করতে হবে। অন্যথায় দরখাস্ত গ্রাহ্য হবে না। বয়স এবং শারীরিক মাপজোক হতে হবে অ্যাপ্রেন্টিসশিপ রুলস অনুযায়ী।

প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা অর্জনে পাওয়া নম্বরের ভিত্তিতে। শংসাপত্র যাচাইয়ের জন্য মনোনীত হলে সেসময়ে দরখাস্তের প্রিন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। শংসাপত্র পরীক্ষা ঠিকঠাক থাকলে ডাক্তারি পরীক্ষা হবে এবং তারপর মেধাতালিকা প্রস্তুত হবে।

কোনও দরখাস্তের ফি দিতে হবে না। দরখাস্ত করবেন ওয়েবসাইটের কেরিয়ার পেজে গিয়ে। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।

Related posts

Leave a Comment