Baduriya Others 

আম্ফানে বিপর্যস্ত বাদুড়িয়ায় ত্রাণ বিতরণ অধ্যাপক-শিক্ষকদের

আমার বাংলা নিউজ ডেস্ক, রূপাঞ্জন রায়: বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফান উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার উপর দিয়ে প্রায় ১৮৫ থেকে ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল। তছনছ হয়ে গেছে পুরো বাদুড়িয়া ব্লক। পাশাপাশি ঝড়ের রাত থেকে টানা বৃষ্টি কৃষি ফসলের চরম ক্ষতি করেছে। লকডাউন এবং আম্ফানের জোড়া আক্রমনে বাদুড়িয়ার গ্রামীন এলাকার মানুষের জীবন বিপন্ন। আর এই বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়ালেন অধ্যাপক এবং শিক্ষকদের বিভিন্ন সংগঠন। আজ বাদুড়িয়া ব্লকের তিতুমীরের বাঁশের কেল্লা খ্যাত নারকেলবেড়ে গ্রামের সন্নিহিত সোমপুর, মাসিয়া পূর্বপাড়া ও চৌদুলি পাড়ার ২৫০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কলকাতা বীরপাড়া অন্বেষণ…

Read More
Raghunathpur Accident Others 

রঘুনাথপুরে মাংসের দোকান হঠাৎ ভেঙ্গে পড়ায় আহত ৫ জন

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামার ব্রাহ্মণপাড়ার খাসির মাংসের দোকান হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় আহত হন ৫ জন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯ টা নাগাদ। চেলিয়ামার ব্রাহ্মণপাড়ায় এই খাসির মাংসের দোকানে মাংস কেনার জন্য সাতসকালে লাইন দেয় গ্রাহকরা। কিন্তু ওই মাংসের দোকানটি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ায়, চাপা পড়ল দুই ক্রেতাসহ দোকানের ৩ কর্মচারী। স্থানীয় সূত্রে খবর, আহত ব্যক্তিদের নাম সুবল দত্ত, রামপ্রসাদ দাস, বাগাল ধীবর, চন্দন সিনহা, বসন বাউরি। এই ৫ জানই রঘুনাথপুরের চেলিয়ামার বাসিন্দা।স্থানীয় লোকজন আহত পাঁচজনকে তড়িঘড়ি উদ্ধার করে বান্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে…

Read More
Fifa Head Office Others Sports 

অনুমোদিত সব দেশকে আর্থিক সাহায্য ফিফার

ফিফার থেকে আর্থিক সাহায্য পাচ্ছে ফেডারেশন। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে গোটা ফুটবল বিশ্ব। এই অবস্থায় ফিফা তার অনুমোদিত সব দেশকে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এসেছে বলে খবর।

Read More
Smart Mask Breaking News Others 

“স্মার্ট মাস্ক” বানিয়ে সাড়া জাপানি স্টার্টআপ সংস্থার

করোনার আবহে মুখ ঢেকেছে মাস্কে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংক্রমণ এড়ানোর জন্য এর কোনও বিকল্প নেই। গোটা দুনিয়ায় মাস্কের বাজার ধরতে বহু সংস্থা তৎপরতা শুরু করেছে।

Read More
MBBS Student Education Others 

ভার্চুয়াল ব্যবস্থা ডাক্তারির প্র্যাকটিক্যাল পরীক্ষায়

এই প্রথম ডাক্তারির প্র্যাকটিক্যাল পরীক্ষায় চালু হবে ভার্চুয়াল ব্যবস্থা। সূত্রের খবর, ভারতের মেডিক্যাল শিক্ষার ইতিহাসে এই প্রথমবার এই ব্যবস্থা।

Read More
Engineering Student-1 Education Others 

স্নাতক ও স্নাতকোত্তরের মূল্যায়নে নির্দেশিকা

পরীক্ষার নম্বরের ভিত্তিতেই স্নাতক ও স্নাতকোত্তরের মূল্যায়ন। বিগত পরীক্ষাগুলিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই ফাইনাল সেমেস্টারের মূল্যায়নের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Read More
NKDA Others 

নিউটাউনে এবার “পালস অক্সিমিটার” যন্ত্রের ব্যবহার

করোনা সতর্কতায় নিউটাউনে এবার “পালস অক্সিমিটার”। সূত্রের খবর, করোনা মোকাবিলায় এবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালস অক্সিমিটার যন্ত্রের ব্যবহার শুরু করছে নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)।

Read More
Bankshall Court Others 

ব্যাঙ্কশাল কোর্টে থমকে চেক বাউন্সের বহু মামলার শুনানি

ব্যাঙ্কশাল কোর্টে থমকে চেক বাউন্সের লক্ষাধিক মামলার শুনানি। এই পরিস্থিতিতে সমস্যায় বিচারপ্রার্থীরা। এই ধরনের মামলার শুনানি থমকে থাকায় অনেকেই ন্যায়-বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।

Read More