বাস মালিকরা দিশাহারা, ভাড়া বৃদ্ধির দাবি

Snapshot_1

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বেসরকারি বাসের জন্য ১৫০০ হাজার টাকা করে ভর্তুকি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ রবিবার জয়েন্ট কাউন্সিল বাস সিন্ডিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ‍্য সরকার বাসের ভাড়া বৃদ্ধি না করলে আগামীকাল থেকে রাজ‍্য জুড়ে বাস পরিষেবা বন্ধ রাখা হবে। পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে বাস মালিকরা দিশাহারা হয়ে পড়েছেন। অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য রাজ‍্য সরকারের কাছে দাবি করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *