প্রোটিনযুক্ত নয়া ধানের আবিষ্কার

Paddy Cromn

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার প্রোটিনের ঘাটতি মেটাতে নয়া ধান আবিষ্কার। জাতীয় ধান্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের এই আবিষ্কার ঘিরে রীতিমতো জল্পনা বিভিন্ন মহলে। সূত্রের খবর, সাধারণত ধানে ৬ থেকে ৮ শতাংশ প্রোটিন থাকে। তবে সিআর-৩১০ নামে ওই ধানে প্রোটিনের মাত্রা ১১ শতাংশ। এত উচ্চ প্রোটিন সমৃদ্ধ ধান এই প্রথম বলে দাবি করেছে কটকে অবস্থিত ধান্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। ওই গবেষণা সংস্থার অধিকর্তা ড. দীপঙ্কর মাইতি জানান, “নবীন” নামে ধানের জাতটির সঙ্গে অসম থেকে সংগৃহীত “এআরসি-১০০৭৫” ধানের জাতটির সঙ্করায়ণ ঘটিয়ে নতুন ওই প্রজাতি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে জাতীয় ধান্য গবেষণা কেন্দ্রের খামারে প্রথম পরীক্ষামূলকভাবে ধানটির চাষ করা হয়। এর মধ্যে প্রোটিনের পরিমাণ ১০.৩ শতাংশ। বেশি পরিমাণে প্রোটিন থাকার কারণে এই ধানের চাল থেকে তৈরি ভাত স্কুলে মিড ডে মিলেও দেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে প্রোটিনের ঘাটতি মেটানো যেতে পারে বলে মনে করা হচ্ছে। ওড়িশা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে ধানটি চাষের জন্য ছাড়পত্র দিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। পশ্চিমবঙ্গেও ধানটি চাষের ব্যাপক সম্ভাবনাও রয়েছে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *