পুষ্টি সংক্রান্ত সচেতনতা রক্ষায় এফসিআই

Nuiritionist

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুষ্টি নিয়ে সচেতনতায় এফসিআই। সূত্রের খবর, তৃতীয় রাষ্ট্রীয় পোষণ মাস পালিত হল কলকাতায়। এই সংক্রান্ত বিষয়ে জানা গিয়েছে, নারী ও শিশুরা যাতে পুষ্টিকর খাবার খায়, সেই বিষয়ে সকলকে সচেতন করতে এই উদ্যোগ। এই প্রকল্প আনা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সূত্রের আরও খবর, কলকাতার আঞ্চলিক অফিসে পোষণ মাসের উদ্বোধন করলেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার (পশ্চিমবঙ্গ ও সিকিম) সঞ্জয় কুমার সোয়াইন। এ বিষয়ে তাঁর বক্তব্য, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অঙ্গনওয়াড়ির মাধ্যমে খাদ্যশস্য সরবরাহ করে, তা যথেষ্ট পুষ্টিকর। মহিলাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোধে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তাও যথেষ্ট। তিনি আরও জানান, প্রত্যেকটি শিশুর প্রথম এক হাজার দিন অত্যন্ত পুষ্টিকর খাদ্য দরকার। মাতৃদুগ্ধ হল তার অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *