mimiBreaking News Others 

সাংসদ মিমি চক্রবর্তীকে কটুক্তির অভিযোগে গ্রেফতার ট্যাক্সিচালক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাংসদ মিমি চক্রবর্তীকে কটুক্তি করার অভিযোগে গ্রেফতার এক ট্যাক্সিচালক। সূত্রের খবর, সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কটুক্তি করার অভিযোগে মঙ্গলবার এক ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে গড়িয়াহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সাংসদ মিমি চক্রবর্তী নিজের বাড়ির বারান্দায় বসেছিলেন। ঠিক সেই সময় ওই ট্যাক্সিচালক সাংসদকে দেখে কটুক্তি করেছে বলে অভিযোগ। এরপর সাংসদ পুরো বিষয়টি নিয়ে গড়িয়াহাট থানায় অভিযোগ করলে পুলিশ ওই ট্যাক্সিচালককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Related posts

Leave a Comment