আটকে পড়া সিঙ্গাপুরবাসীদের দেশে ফেরাল ভারত
চলছে লকডাউন। ফলে ভারতের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন বহু সিঙ্গাপুরবাসী। এবার তাঁদের ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চলছে লকডাউন। ফলে ভারতের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন বহু সিঙ্গাপুরবাসী। এবার তাঁদের ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনা পরিস্থিতিতে আটকে গেল স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বদলির প্রক্রিয়া।
দৃঢ় মানসিকতার দৃষ্টান্ত তুলে ধরলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।
নতুন ভিসা বিধি চালু করছে আমেরিকা। করোনা সংক্রমণের হাত থেকে মুক্তি পেতে এবার ভিনদেশিদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা।
নববর্ষের আগমন। লকডাউনের জেরে তাঁতিদের মাথায় হাত। অন্য বছর এই সময় তাঁতিদের কাপড়ের চাহিদা থাকে বিস্তর। এবার বিপর্যস্ত পরিস্থিতিতে তাঁতিদের সংকট বেড়েছে। সমস্ত শাড়ীর অর্ডার বাতিল হওয়ায় তাঁতের ঠকঠক আওয়াজও বন্ধ।
জাহাজডুবির পর জলপথে পুলিশের জোরদার নজরদারি। চলছে চেকিংও। সূত্রের খবর, সাগরের কচুবেড়িয়া এলসিটি ঘাট সংলগ্ন বিদ্যুতের টাওয়ারে ধাক্কা লেগে জাহাজডুবির ঘটনায় জলপথে কড়া নজরদারি পুলিশের।
লকডাউন বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেল।বাড়ার সম্ভাবনা ৩০ এপ্রিল পর্যন্ত। আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি এ কথা জানান।
আইনজীবীদের কাছে সাহায্য চাইল ল-ক্লার্ক অ্যাসোসিয়েশন। সূত্রের খবর, কলকাতা হাইকোর্ট ল-ক্লার্কস অ্যাসোসিয়েশন তার সদস্যদের বর্তমান আর্থিক দূরবস্থার পরিপ্রেক্ষিতে আইনজীবী মহলের সাহায্য প্রার্থনা করেছে।
রাজ্যের বিভিন্ন স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলারা চাহিদা সামাল দিতে মাস্ক তৈরির কাজ করছেন। সরকারি জানা গিয়েছে, প্রথম দফায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিংয়ের ১৪টি স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যরা এই কাজ শুরু করেছেন।
লকডাউনে পুলিশকে খাবার জোগাচ্ছে ভ্রাম্যমাণ ক্যান্টিন। শহরে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকেই বেরোচ্ছেন না কেউ। টানা ডিউটি পুলিশের। সূত্রের খবর, নাকা চেকিং থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, এসবের জন্য দীর্ঘক্ষণ পথে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পুলিশকর্মীদের।