বাংলাকে দুর্গ করেই হবে ভোট গ্রহণ
এবার বাংলায় বিধানসভা নির্বাচন যেন দুর্গ। প্রথম দফার ভোটেই থাকছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। সোজা কথায় বলতে গেলে “দুর্গের নাম বাংলা”।
এবার বাংলায় বিধানসভা নির্বাচন যেন দুর্গ। প্রথম দফার ভোটেই থাকছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। সোজা কথায় বলতে গেলে “দুর্গের নাম বাংলা”।
পরিবেশ বাঁচানোর বার্তা। সব থেকে কম সময়ে পৃথিবীর ১৯৪টি সার্বভৌম দেশ ভ্রমণের রেকর্ড তাঁর দখলে। পাশাপাশি স্বীকৃতি পেয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের। ভূ-পর্যটক কাশী সমাদ্দার পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চলছে তাঁর পৃথিবী পরিক্রমা।
সকালে নন্দীগ্রামে সিংহবাহিনী ও জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন শুভেন্দু অধিকারী।
ওয়ার্কমেন (ফিল্ড অ্যাটেন্ড্যান্ট (ট্রেনি), মেন্টেন্যান্স অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল) (ট্রেনি), মেন্টেন্যান্স অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল) (ট্রেনি), ব্লাস্টার গ্রে-থ্রি (ট্রেনি) এবং এমসিও গ্রেড-থ্রি (ট্রেনি)) পদে ৩০৪ জনকে নিচ্ছে এনএমডিসি লি…..
অফলাইনে ক্লাস। সূত্রের খবর, কসবার চিত্তরঞ্জন স্কুলে আবারও শুরু হচ্ছে অফলাইন ক্লাস। স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, করোনা-বিধি মেনে স্কুলে এখন মিড-ডে মিল দেওয়ার কাজ চলছে। ওই কাজ শেষ হলে স্কুল ভবন আবারও জীবাণুমুক্ত করা হবে।
ভর্তি নিয়ে নির্দেশ। সূত্রের খবর, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে সেশনে দূরশিক্ষা ও অনলাইন পাঠক্রমে ভর্তির শেষ তারিখ ৩০ এপ্রিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে।
মায়ানমারে সেনার গুলিতে নিহত আরও ৯ জন। গণতন্ত্রকামী জনতার রক্তে ফের রাঙা মায়ানমারের মাটি। মায়াং প্রদেশে একটি প্রতিবাদ মিছিলে সেনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ।
করোনা অতিমারীর আবহে গোটা দুনিয়ায় বেড়েছে নারী-নিগ্রহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। যে সমীক্ষার রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এসেছে, তাতে আশঙ্কা বেড়েছে।
আজকের দিনে গনেশ পাইন প্রয়াত হন। ২০১৩ সালের ১২ মার্চ এই বিশিষ্ট শিল্পীর প্রয়াণ দিবস।
স্বীকৃতি পাচ্ছেন সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়। সাহিত্য একাডেমি সম্মানে ভূষিত হতে চলেছেন তিনি। বাঙালি পাঠকের কাছে তিনি শঙ্কর নামে বিশেষ পরিচিত।