জেনে নিন পঞ্চম দফার নির্বাচনী হাওয়া কোনদিকে
পঞ্চম দফার ভোট। লোকসভার নিরিখে কোন আসন কার পক্ষে তা দেখে নেওয়া দরকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,ভোটের আবহাওয়া বদলেছে। জোরদার লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভোটপঞ্চমীতে হেভিওয়েট প্রাথী রয়েছেন অনেকেই।
পঞ্চম দফার ভোট। লোকসভার নিরিখে কোন আসন কার পক্ষে তা দেখে নেওয়া দরকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,ভোটের আবহাওয়া বদলেছে। জোরদার লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভোটপঞ্চমীতে হেভিওয়েট প্রাথী রয়েছেন অনেকেই।
আইসল্যান্ডের ক্লাবে অদিতি। বালা দেবীর পর আবারও ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে বিদেশি ক্লাবের সঙ্গে চুক্তি করলেন অদিতি চৌহান। সূত্রের খবর, তিনি যোগ দিয়েছে আইসল্যান্ডের তৃতীয় ডিভিশনের হামার তেরাগার্ডি ক্লাবে।
আইপিএল ১৪-তে নিজের প্রথম উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের জার্সিতে প্রথম উইকেট পেয়েছেন বাংলাদেশের এই পেসার। তিনি পেয়েছেন মার্কাস স্টোইনিসের উইকেট।
পঞ্চম দফায় বহু হেভিওয়েট প্রার্থী। তৃণমূল-বিজেপি দুই শিবিরের লড়াইয়ে নজর থাকছে আম-জনতার।
উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে নির্বাচন হতে চলেছে। মোট আসন ৪৫টি।
সর্বদলীয় বৈঠক। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা পরিস্থিতি। এই নিয়ে উদ্বেগ বেড়েছে। এখনও বাকি ৪টি দফার নির্বাচন। এই আবহে আজ বেদী ভবনে নির্বাচন কমিশনের ডাকে বৈঠকে রাজ্যের সবকটি দল।
এশীয় কুস্তিতে ফের সোনা সরিতার। সূত্রের খবর, কুস্তির এশীয় চ্যাম্পিয়নশিপে তিনি টানা ৯ পয়েন্ট সংগ্রহে রেখে খেতাব ধরে রাখলেন ৫৯ কেজি বিভাগে। অন্যদিকে সীমা বিসলা ৫০ কেজি ও পূজা ৭৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জয়ী হলেন।
সেঞ্চুরি করলেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর এই সেঞ্চুরি। উল্লেখ করা যায়, তৃতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ১২২ রানের ইনিংসের সুবাদে পাকিস্তান জয়ী হয়। এই কৃতিত্ব বাবর আজমের।
বাড়ল রফতানি। উল্লেখ করা যায়, গত মার্চে বেড়েছে দেশের রফতানি। সূত্রের খবর, কেন্দ্রের প্রকাশিত তথ্যে এক্ষেত্রে জানানো হয়েছে, তা ৬০.২৯ শতাংশ বেড়ে হয়েছে ৩৪৪৫ কোটি ডলার।
নজরে রয়েছে হালান্ড। উল্লেখ করা যায়, নতুন মরসুমে বরুসিয়া ডর্টমুন্ডের তারকা আর্লিং হালান্ডকে নেওয়ার প্রস্তুতি শুরু করল বার্সেলোনা। স্পেনের একটি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়।
রাঙ্কিংয়ে শীর্ষে এলেন বাবর। আইসিসি একদিনের আন্তর্জাতিক ম্যাচের রাঙ্কিং তালিকায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে এক নম্বরে উঠে এলেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম।